Popular posts from this blog
কৃষির আয়েই বেড়েছে গ্রামীণ নারীদের মর্যাদা
বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের শ্যামল ব্রহ্মর সঙ্গে ১৯৯৩ সালে মাত্র ১৬ বয়সে বিয়ে হয় মাদারীপুরের শহুরে মেয়ে রিতা ব্রহ্মর। শহুরে মেয়ে হওয়ায় শুরুতে গ্রামের পরিবেশ ও মানুষদের সঙ্গে মিলিয়ে চলাটা খুব সহজ ছিল না রিতার জন্য। টানাপোড়নের সংসারে জীবনে সংগ্রাম করে এগিয়ে চলার তাগিদে সবসময় মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন তিনি। যার দরুন ত্রিশ বছরের মাথায় গিয়ে আজ পরিপূর্ণ সুখী এক নারী রিতা ব্রহ্ম। দুই সন্তানের মধ্যে ছেলে মাস্টার্সের ছাত্র আর অর্নাস পাশ করিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন। প্রশিক্ষণ নিয়ে কৃষিকাজ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি একাধিক দেশ ঘুরে বেড়িয়েছেন, দিচ্ছেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি হয়ে নেতৃত্ব। আর এই রিতার মতো করে সারা বাংলা কৃষক সোসাইটির মাধ্যমে আশপাশের পুরুষ ও নারীরাও এখন এগিয়ে যাচ্ছেন। নিজেদের স্বপ্নের জাল বুনতে শিখেছেন এবং তার ব্যবহারও করছেন যথার্থ। জানা গেছে, সারা বাংলা কৃষক সোসাইটি যৌথভাবে কেনিয়ার একটি কৃষক সংগঠনের সঙ্গে এ বছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কৃতিত্ব পুরস্কার লাভ করেছে। কৃষি ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য সংগঠন, ব্...
Comments
Post a Comment